নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা রেন্ট-এ কার স্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপপরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল স্ট্যান্ডটি উচ্ছেদ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গড়ে তোলা এ স্ট্যান্ড থেকে মাসে ৪ লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হতো। এ নিয়ে ২৩ ডিসেম্বর দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়।
×
