চাকরি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী ১ জন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সার্ভেয়ার ১ জন।  ৪ বছর মেয়াদি সার্ভে ইন ডিপ্লোমা। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ডাটা এন্ট্রি-অপারেটর ২ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ১ জন। এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩১ ডিসেম্বরে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদন জমার শেষ তারিখ ১৫ জানুয়ারি।

যোগাযোগ : পরিচালক (প্রশাসন), বিয়াম ফাউন্ডেশন, ৬৩ নিউ ইস্কাটন, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ ডিসেম্বর, পৃষ্ঠা ৯

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট

পদ ও যোগ্যতা : নির্বাহী প্রেসিডেন্ট ১ জন। ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, আইন, ব্যবস্থাপনা, তথ্য যোগাযোগ বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি/সার্টিফাইড ফাইন্যান্সিয়াল এনালিস্ট অথবা ব্যবসা প্রশাসনে অথবা উল্লেখিত যেকোনো বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী।

সংশ্লিষ্ট পেশাগত কাজে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা। অধিকতর যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর।

মাসিক মূল বেতন ১৭৫০০০ টাকা এবং ইনস্টিটিউটের নিয়ম অনুসারে অন্যান্য ভাতাদি। আবেদন জমা দেওয়া যাবে ৬ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বিজিঅইসি টাওয়ার, ৩৪ তোপখানা রোড, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ১৫ ডিসেম্বর, পৃষ্ঠা ৪

প্রাণ গ্রুপ

পদ ও যোগ্যতা : ম্যানেজমেন্ট ট্রেইনি (হিসাব)। এমবিএ/এমবিএস অথবা এম.কম (হিসাব বিজ্ঞান)। কম্পিউটার চালনা এবং যোগাযোগে ভালো জ্ঞান থাকতে হবে। বয়স ২৪ থেকে ৩০ এর মধ্যে।

বেতন ভাতা ও অন্যান্য সুবিধা গ্রুপের নিয়ম অনুসারে। নফলড়নং.পড়স এর মাধ্যমে অনলাইনে আবেদন ২১ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : প্রাণ গ্রুপ, প্রাণ-আরএফএল সেন্টার, ১০৫ বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ, মধ্য বাড্ডা, ঢাকা। ওয়েব  www.pranfoods.net

সূত্র : বিডিজবস.কম

গ্রন্থনা : আনিকা তাহসিন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত