বিডিকম অনলাইন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে নিউ সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রতিষ্ঠানের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর উপস্থিত ছিলেন।
