মেলবোর্ন টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

শুরুতেই উইকেট হারালেও নিউজিল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দুই অর্ধশতকে সুবিধাজনক অবস্থায় থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টিম পেইনের দল।

চার উইকেটে ২৫৭ রানে প্রথম ইনিংসে প্রথম দিনের খেলা শেষ করেছে টসে হারা অস্ট্রেলিয়া। ১৯২ বলে ছয় চার ও এক ছক্কায় ৭৭ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। ২৫ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড।

তবে শুরুটা আশানুরূপ ছিল না স্বাগতিকদের। দলীয় এক রানেই উইকেট ছাড়া হন ওপেনার জো বার্নস। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে তুলে অস্ট্রেলিয়া। দলীয় ৪১ রানে উইকেট ছাড়া হন ওপেনার ওয়ার্নার।

অর্ধশতক পূর্ণ করে ফিরেছেন লাবুশেনে। ১৪৯ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৩ করেন তিনি। আউট হওয়া ম্যাথু ওয়েড করেন ৩৮ রান।

পার্থে দল দুটির মধ্যকার প্রথম টেস্টে ২৯৬ রানের জয় পেয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে সিডনিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত