ওয়ারফেজের পলাশের মাগরিবের আজান ভাইরাল (ভিডিও)

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:১৭ পিএম

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের নতুন ভোকাল পলাশ। আর দশজনের মতো নিয়মিত নামাজও পড়েন। শুধু তাই নয়, নামাজের আগে নিজে আজানও দেন। পলাশ জানান, তার অফিসে জামাতের সঙ্গে নামাজ পড়তে গেলে মাঝে মাঝেই আজান দিতে হয়। এদিকে পলাশের দেয়া মাগরিবের আজান ফেসবুকে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

মাগরিবের ওই আজান দেওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ বলেন, ‘আমাদের অফিসের নিচে একটা নামাজ ঘর আছে। যেখানে মাগরিবের আজানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেবও কয়েকজন বড় ভাই, কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আজ বড়ভাই-সহকর্মী ডিউকভাই আজানের একটা ভিডিও করে ফেলল। ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমার কাছে আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আজান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসেতো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন।’

উল্লেখ্য, ২০১৬ সালে ওয়ারফেজ থেকে মিজান বাদ পড়লে লিড ভোকালিস্ট হিসেবে ব্যান্ডটিতে নাম লেখান পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত