উবার ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৭ এএম

উবার ছেড়ে দিচ্ছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক। গত মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে তার সরে যাওয়ার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের সাবেক প্রধান নির্বাহী এ বছরেই উবারের সঙ্গে তার সব কার্যক্রম স্থগিত করবেন। এর আগে বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িয়ে যান ট্রাভিস। ২০১৭ সালে উবারের প্রধান নির্বাহী পদটি ছাড়তে বাধ্য হন তিনি। সরাসরি উবারের না হলেও, সদস্য পরিচালনা পর্ষদে নিজের পদ ধরে রেখেছিলেন তিনি। উবারে এক সময় ট্রাভিসের ৯০ শতাংশেরও বেশি শেয়ার ছিল। সম্প্রতি উবারে থাকা নিজের অধিকাংশ শেয়ার বিক্রি করে দেন ট্রাভিস। জানা যায়, তিনি গত দুই মাসে আড়াই বিলিয়ন মার্কিন ডলার শেয়ার বিক্রি করেছেন।

উবার জানিয়েছে, বর্তমানে প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করায় এটিই তার সরে যাওয়ার উপযুক্ত সময়। বর্তমান ব্যবসা আর দাতব্য কাজে এখন তিনি বেশি সময় দিতে পারবেন। উল্লেখ্য, ট্রাভিস বর্তমানে সিটি স্টোরেজ সিস্টেমস নামের নতুন একটি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

ট্রাভিস বলেন, সরাসরি উবারের সঙ্গে না থাকা হলেও, পাশ থেকে তিনি উবারের ভবিষ্যৎ সাফল্যে সব সময় আনন্দ প্রকাশ করবেন। বেশ কয়েকবার উবার নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় বিনিয়োগকারীদের কাছ থেকে উবার ছাড়ার জন্য চাপ আসছিল তার ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত