চট্টগ্রাম সংবাদপত্র হকার্স সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে এ সভার উদ্বোধনী সেশনে পাঠানো বার্তায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। মেয়রের বার্তা পড়ে শোনান সমিতির উপদেষ্টা রিয়াজ হায়দার চৌধুরী।
সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক মকবুল হোসেন সরকারের সঞ্চালনায় উদ্বোধনী সেশনে সমিতির উপদেষ্টা ও বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম ডেকোরেটর মালিক সমিতির সভাপতি হাজী সাহাবুদ্দিন, সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সম্পাদক মো. নজরুল ইসলাম লিটন, সহসভাপতি দাউদুল ইসলাম, সাবেক সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা খোকন, জয়নাল আবেদীন, বর্তমান সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, হকার্স সমিতির নির্বাহী সদস্য রাশেদ পাটোয়ারী, ওসমান গনি টিপু প্রমুখ বক্তব্য দেন।
পরে দ্বিতীয় সেশনে সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ পর্যন্ত সম্পূরক বাজেট এবং ২০১৯-২০-এর প্রস্তাবিত বাজেট উপস্থাপন করলে সদস্যরা তা অনুমোদন করেন।
