চট্টগ্রামকে ১২৫ রানের টার্গেট দিল ঢাকা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:০১ পিএম

মোটেও সুবিধা করতে পারল না ঢাকার প্লাটুনের ব্যাটসম্যানরা। দশম উইকেট জুটিতে ওয়াহাব রিয়াজ ও মাশরাফী বিন মোর্ত্তজার ব্যাটিং ঝড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মোটামুটি একটা সংগ্রহ পেয়েছে দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করেছে টসে হারা ঢাকা। দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩২ রান করেছেন মুমিনুল হক। বাকিদের কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দশম উইকেটে দলকে লড়াই করার রসদ এনে দিয়েছেন ওয়াহাব ও মাশরাফী। তাদের জুটি থেকে এসেছে ৩১টি মূলবান রান। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ১৫ বলে দুই ছক্কায় ২৩ রান করেন ওয়াহাব। ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মাশরাফী।

চট্টগ্রামের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ান বার্ল ও বাংলাদেশের স্পিনার মুক্তার আলি। একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।

টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। খুব বেশি পিছিয়ে নেই ঢাকা। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে তারা।

গত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা-চট্টগ্রাম। হাই স্কোরিং ম্যাচটিতে ঢাকাকে ১৬ রানে হারিয়ে দেয় স্বাগতিক দল। তাই এবার প্রতিশোধ নেওয়ার পালা মাশরাফীর ঢাকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত