কপ-২৫ সম্মেলনে অসম্পূর্ণ আর্থিক সহায়তার প্রক্রিয়া

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ এএম

জলবায়ু পরিবর্তনজনিত কারণে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে নতুন নতুন সংকট মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু দূষণ থেকে সৃষ্ট সমস্যা মোকাবিলায় বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বের ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ে ক্ষতিপূরণ দাবির পরিপ্রেক্ষিতে এবারের কপ ২৫ সম্মেলনে চুক্তি হলেও আমেরিকার নেতৃত্বে উন্নত বিশ্বের চাপে আর্থিক সহায়তার প্রক্রিয়াটি অসম্পূর্ণ রয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ’ (এনসিসিবি), সিসিডিবি, সিডিপি ও সিপিআরডি আয়োজিত ‘কপ-২৫ : বাস্তবতা, প্রত্যাশা এবং আমাদের আগামী দিনের করণীয়’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলন বক্তারা এসব কথা বলেন। উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী প্রধান আমিনুর রসুল বাবুল সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিসিবির রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মাহবুবুর রহমান অপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত