ছুটিতে নিককে নিয়ে বরফে মজলেন প্রিয়াঙ্কা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯ পিএম

বছর শেষে ছুটির মুডে তারকারা। সারা বছর পরিশ্রমের পর শীতের ছুটি কাটাতে একের পর এক তল্পিতল্পা বেঁধে বিদেশে পাড়ি দিচ্ছেন তারা। সাইফ-কারিনার পর এবার বরফের দেশে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি।

তারা এখন ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাচ্ছেন। ইতোমধ্যেই সেখান থেকে তোলা একগুচ্ছ ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন তারকা দম্পতি। পাহাড়ের ঢালে, বরফের ওপর হুল্লোড়ে মেতেছেন নিক-পিগি। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া।

image

ছবির ক্যাপশনে লেখেন, ‘দেখা হবে ২০২০-তে’। সঙ্গে হ্যাশট্যাগ #twinning #twinningiswinning’।

image

×
সর্বশেষ সর্বাধিক পঠিত