চাকরি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

ব্র্যাক

পদ ও যোগ্যতা

জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা : যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক। সব পরীক্ষায় ২য় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সেলস অ্যান্ড মার্কেটিং অথবা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিষয়ে ১ বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার। মাসিক বেতন : ২২০০০ টাকা।

কর্মসূচি সংগঠক : যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক। সব পরীক্ষায় ২য় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। মাসিক বেতন : ১৭৯০০ টাকা। দুই পদের জন্যই মাসিক বেতন ছাড়াও ব্র্যাকের নিয়ম অনুসারে অন্য সুবিধাদি পাওয়া যাবে। দুই পদের জন্যই বয়স সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ৫ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : ব্র্যাক, হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার, (৫ম তলা) ৭৫ মহাখালী, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ ডিসেম্বর, পৃষ্ঠা ৭

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)

পদ ও যোগ্যতা : মহিলা নার্স। কর্মস্থল : কাতার। প্রতিষ্ঠান : ইউফি হেলথ অ্যান্ড নার্সিং কেয়ার সেন্টার (কাতার)। সরকার অনুমোদিত যেকোনো মেডিকেল কলেজ/ইনস্টিটিউট থেকে নার্সিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমাধারী। নার্স হিসেবে ২০১৮ এবং ২০১৯ সালে ২ বছর কাজ করার অভিজ্ঞতা। বেতন-ভাতা : মূল বেতন ৩০০০ কাতারি রিয়াল। খাওয়া বাবদ ৩০০ কাতারি রিয়াল, বাসস্থান বাবদ ৭৫০ কাতারি রিয়াল। এ ছাড় প্রতি বছর ১৫০-২৫০ কাতার রিয়াল ইনসেনটিভ এবং মাসিক ওভারটাইম ১৪০০-১৭০০ কাতারি রিয়াল। মহিলা নার্স হিসেবে কাতার যাওয়ার সরকারি খরচ হবে মোট ৫২২৫০ টাকা। অন্যান্য খরচ বহন করবে বোয়েসেল কর্তৃপক্ষ এবং নিয়োগকারী কাতারের প্রতিষ্ঠান। আবেদন পাঠানো যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল), প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা) ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৬ ডিসেম্বর, পৃষ্ঠা ৯

আশা

পদ ও যোগ্যতা : ডিরেক্টর (প্রোগ্রাম) ১ জন। অনার্সসহ মাস্টার্স এবং সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। মাসিক বেতন : ১,৪০০০০ টাকা। ডিরেক্টর (এইচআর) ১ জন। এমবিএ ইন এইচআরএম/ম্যানেজমেন্ট অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর। সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। মাসিক বেতন : ১,৪০০০০ টাকা। আবেদন ৯ জানুয়ারি পর্যন্ত বিডিজবসের মাধ্যমে। যোগাযোগ : আশা, ২৩/৩ বীর উত্তম এএনএম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৪

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত