এমপি পদ ছাড়লেন তাপস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০২:৪৯ এএম

মেয়র পদে নির্বাচনে অংশ নিতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) পদ ছাড়লেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রবিবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তাপসের ব্যক্তিগত সহকারী তারেক শিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর ২টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং স্পিকার তা গ্রহণ করেছেন।’ গতকাল দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তাপসের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর এমপি পদ থেকে পদত্যাগ করেন তাপস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হন তাপস। এর আগেও দুবার সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন তিনি।   

ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তাপস যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির ছেলে ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট ভাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত