সন্তানকে স্টার প্লাস অনুকরণ করতে দেখে টিভি ভেঙেছিলেন আফ্রিদি!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪১ পিএম

নিজের সন্তানকে ভারতীয় চ্যানেল স্টার প্লাসের কোনো অনুষ্ঠানের অনুকরণ করতে দেখে টিভি ভেঙে ফেলেছিলেন শহীদ আফ্রিদি।

সম্প্রতি এক আলাপচারিতায় সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি জানান, স্ত্রী সিরিয়াল দেখলেই বিরক্ত হতেন। চাইতেন না স্ত্রীর সঙ্গে তার মেয়েও এসব দেখুক। একদিন বিরক্ত হয়ে বাড়ির টেলিভিশনটাই ভেঙে ফেলেছিলেন আফ্রিদি।

একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে আফ্রিদি বলেন, আমি টিভি ভেঙেছিলাম। এমনটা করেছি আমার স্ত্রীর কারণে। তখন পাকিস্তানে স্টার প্লাসের সিরিয়ারগুলো খুব জনপ্রিয় ছিল। স্ত্রীও সেগুলেঅ দেখত। তবে আমি তাকে মানা করতাম। বলতাম, তুমি দেখো না, বাচ্চাকেও দেখতে দিও না। একদিন দেখি বাচ্চা সিরিয়ালের একটা জিনিস অনুকরণ করছে। তখন আছড়ে টিভি ভেঙে ফেলি।

ওই অনুষ্ঠানের ভিডিও এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। ঘটনাটি জন্ম দিয়েছে আলোচনা-সমালোচনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত