জমানো টাকা শেষ হবে কর্কটের, দাম্পত্য কলহ বাড়বে ধনুর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬ এএম

মেষ : বর্তমানে বাসস্থানে অতৃপ্তি অব্যাহত আছে। স্বামী-স্ত্রীর উভয়ের দায়িত্ব সংসার টিকিয়ে রাখার। ব্যবসার জন্য আরও অর্থ বিনিয়োগ করুন।

বৃষ : স্বামী-স্ত্রী উভয়ে মেজাজ ঠান্ডা করুন। বাজে অতৃপ্তি এলেও ধৈর্য ধরে থাকলে কৃতকার্য হবেন। ফাটকা ব্যবসায় লাভের ইঙ্গিত আছে।

মিথুন : কালোবাজারিরা ব্যবসায় অনেক সুযোগ পাবেন। ব্যবসার অনেক পথ ও উপার্জন বৃদ্ধির আশা আছে। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট : মজুদদারি ব্যবসায় অনেক লাভের সম্ভাবনা আছে। জমানো টাকা শেষ হবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে।

সিংহ : পেটের পীড়ায় কষ্ট বাড়বে। চাকরির ক্ষেত্রে হিসাব করে চলুন। গোপন ও প্রকাশ্য শত্রুরা ধ্বংস করার চেষ্টায় রত আছে।

কন্যা : চোরাকারবারি ও মজুদদারি ব্যবসা লাভজনক হবে। তবে শেষ পর্যন্ত আশাহত হবেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তুলা : প্রেমে অতৃপ্তি ও দ্ব›দ্ব দেখা দেবে। কর্মে এর প্রভাব পড়বে। নতুন বন্ধুরা উপকারে আসবে।

বৃশ্চিক : দুর্ঘটনার ভয় থাকলেও কাজে সাফল্য আসবে। আয় বাড়বে। বন্ধুরা অতৃপ্তি সৃষ্টি করবে।

ধনু : দাম্পত্য কলহ ও শরীরের জন্য মানসিক চাপ বাড়বে। আত্মীয়রা গোপনে ক্ষতি করতে পারে। শরীর ভালো নাও যেতে পারে।

মকর : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। পরিবারে অতৃপ্তি দেখা দেবে।

কুম্ভ : হঠাৎ স্বাস্থ্য খারাপ হতে পারে। ঠিকাদারি ব্যবসা নতুন গতি পাবে। সপরিবারে বিদেশ ভ্রমণ যোগ আছে।

মীন : রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মান বাড়লেও কাজে অনেক বাধা আসতে পারে। অবিবাহিতের বিয়ের যোগ আছে। বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত