বরিশালে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২০’ শুরু

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ০৫:১৮ পিএম

বরিশালে ৫ দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বরিশাল-২০২০' কম্পিউটার মেলা শুরু হয়েছে।

বুধবার দুপুরে নগরীর আছমত আলী খান (একে) স্কুল মাঠে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল জেলা শাখা এই মেলার আয়োজন করেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাদিক বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সারা দেশের মতো বরিশালকেও ডিজিটালাইজড করার জন্য কাজ করছি। ইতিমধ্যে সিটি করপোরেশনের একাধিক কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তির বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতি বরিশাল শাখার চেয়ারম্যান শাহ বোরহার উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটনের কমিশনার মো. শাহবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

৫দিনব্যাপী মেলায় ৫টি প্যাভিলিয়ন ও ৬৬টি স্টলে কম্পিউটার ও নানা এক্সেসরিজ, সিসিটিভি ক্যামেরাসহ নানা ইলেকট্রনিক সামগ্রী বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রবেশ মূল্য ১০টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত