এডিএন টেলিকমের লেনদেন শুরু ৬ জানুয়ারি

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১১:৩১ পিএম

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের লেনদেন আগামী ৬ জানুয়ারি শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন পুঁজিবাজারে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘অউঘঞঊখ’ ও কোম্পানি কোড ২২৬৫১। এর আগে কোম্পানিটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

গত ২৮ নভেম্বর কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। কোম্পানিটি ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে। গত ৩  সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আইপিওতে শেয়ারের ইস্যু মূল্য নির্ধারিত হয়েছে ২৭ টাকা।

পুঁজিবাজার থেকে এডিএন টেলিকম ৫৭ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা দরে বিক্রি করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হবে।  বাকি ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬  শেয়ার ২৭ টাকা দরে বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত