বিচারপ্রার্থীকে ধর্ষণ

সুবর্ণচরে ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ০১ জানুয়ারি ২০২০, ১১:৪১ পিএম

বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় অভিযুক্ত সুবর্ণচরের ২ নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে কারাগারে পাঠিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

আদালতে পিপি জানান, চেয়ারম্যান মোজাম্মেল হোসেন গতকাল বুধবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা জজ মোহাম্মদ সামস্উদ্দীন খালেদের আদালতে আত্মসমর্পণ করলে আদালত শুনানির পর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

২০১৭ সালের ৪ অক্টোবর রাতে সুবর্ণচরের চরবাটা ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে তার কার্যালয়ে যান এক নারী। চেয়ারম্যান তার কার্যালয়ে আটক রেখে তাকে ধর্ষণ ও মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরদিন ৫ অক্টোবর ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা প্রথমে তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পুনঃতদন্তের পর মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত