নতুন বছরের প্রথম ম্যাচে চেলসির ড্র

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১২:২৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে এটা ছিল নতুন বছরের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এই ড্রর ফলে ২১ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্লুজরা। প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ১০ মিনিটে গোল করেন সিজার আসপিলিকুয়েতা। উপরন্তু শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগ করতে হয়েছে তাদের। ম্যাচের ৮৪ মিনিটে ব্রাইটনের পক্ষে সমতাসূচক গোলটি করেন আলিরেজা ঝানবাকশা। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা ২-১ গোলে হারিয়েছে বার্নলেকে। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত