শ্রম ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০২:২৪ এএম

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর শতাধিক বই, ডকুমেন্টারি, ভিডিওসহ বিভিন্ন বিষয়ের আড়াই হাজার বইয়ের সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, এই কর্নারের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে, তার কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব হবে। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকে চর্চার মাধ্যমে সরকার ২০৪১ সালের উন্নত দেশ গড়তে চায়। তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে সব শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশে কোনো শিশুশ্রম থাকবে না। সব শ্রমিকের জন্য নিরাপদ ও শোভন কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত