ইউটিউবে প্রত্যয় খানের বছরের প্রথম গান ‘আড়াল’

আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

আড়াল নামটা শুনলে যে কেউ ধরে নিতে পারেন তরুণ শিল্পী জনপ্রিয় শিল্পী হৃদয় খানের জনপ্রিয় গান ‘আড়াল’ এর কথা । ‘আড়াল’ শিরোনামে হৃদয় খানের গানটি ৬ বছর আগে বেশ জনপ্রিয় হয়েছিল। তবে এবার ঘটেছে ব্যতিক্রম। তারই ছোট ভাই এই প্রজন্মের শ্রোতা প্রিয় শিল্পী প্রত্যয় খান নিয়ে এসেছেন ‘আড়াল’ শিরোনামে একটি গান । নতুন বছরের প্রথম দিনে প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘আড়াল’ এর মিউজিক ভিডিও। গানটি লিখেছেন প্রত্যয় খানের গাওয়া জনপ্রিয় গান ‘মাঝে মাঝে’ গানের গীতিকার জিয়াউদ্দিন আলম।

দীর্ঘ দিন পর আবারও প্রত্যয় খান ও জিয়াউদ্দিন আলম জুটির নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করছে জিসান মাল্টিমিডিয়া। আড়াল গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই।

১লা জানুয়ারি, বুধবার বিকেল ৩টায় প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘আড়াল’ গানটির এক্সক্লুসিভ ভিডিও। গল্প নির্ভর ‘আড়াল’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এই সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও ও নাট্য নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। আর এতে মডেল হয়েছেন প্রত্যয় খান ও অনিপা।

শিল্পী প্রত্যয় খান বলে, ‘আড়াল’ গানটি যখন সুর করি তখন কেন জানি মনে হচ্ছিল আমার ক্যারিয়ারে আরও একটি ভালো গান যোগ হচ্ছে। প্রায় সময় গানটির অডিও একা একা আমি শুনেছি। এত ভালো গান হয়েছে। আমার নিজের গান বলে বলছি না। ‘আড়াল’ গানের ফ্যান হয়ে গেলাম আমি। আর জিয়াউদ্দিন আলম আমার ক্যারিয়ারের হিট গানের গীতিকার।জিয়াউদ্দিন আলম লেখা সব কয়টি গানই শ্রোতাপ্রিয় হয়েছে। আমাদের জুটির ৮ নম্বর গান প্রকাশ হতে যাচ্ছে।আশা করছি নতুন বছরে আমার গাওয়া প্রথম হিট গান হতে যাচ্ছে। শ্রোতাদের খুব পছন্দ হবে।

জিসান মাল্টিমিডিয়া জানায়, নতুন বছরের প্রথম দিন তাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল জিসান মাল্টিমিডিয়া প্রকাশিত হয় ‘আড়াল’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক-এ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত