ভারতে ফাইভ-জি স্থাপনের অনুমতি পেল হুয়াওয়ে

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০২:২৪ এএম

ভারতে ফাইভ-জি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য অনুমতি পেয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি হতে পারেÑ এমন খবর মার্কিন সরকার প্রচার করলেও হুয়াওয়ে স্বীকার করেনি। এমন পরিস্থিতিতে প্রযুক্তি পরীক্ষার জন্য ফাইভ-জির অনুমতি পাওয়া আসলেই স্বস্তির। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, চীন ও আমেরিকার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক কোন্দল শুরু হওয়ার পর এই প্রথম বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত সরকার। এর আগে ইতালির একজন মন্ত্রীও মন্তব্য করেন, হুয়াওয়েকে ফাইভ-জি নেটওয়ার্কে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। হুয়াওয়ে জানিয়েছে, ভারত সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি স্থাপনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশা আরও বাড়িয়ে দিয়েছে। সব ভেন্ডর ও অপারেটরকে সঙ্গে নিয়েই পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালুর কাজ করা হবে বলে জানিয়েছেন ভারতের টেলিকমমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফাইভ-জি সেবার বিষয়ে মার্চ মাসে ফাইভ-জির তরঙ্গ নিলাম হওয়ার কথা রয়েছে ভারতে। হুয়াওয়ের প্রতি ভারত সরকারের এই সবুজ সংকেতের ফলে তারা নিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ঘোষণাটি হুয়াওয়ের জন্য গুরুত্বপূর্ণ। তারা পরীক্ষায় অংশ নিতে পারবে কি নাÑ সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতায় ছিল ভারত সরকার। ফাইভ-জি চালু করতে ফ্রান্স, হাঙ্গেরি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া ও মালয়েশিয়ায় অনুমতি পেয়েছে হুয়াওয়ে। সারা বিশ্বের ৫১টি বাণিভারতে ফাইভ-জি স্থাপনের অনুমতি পেল হুয়াওয়ে। জ্যিক ফাইভ-জি নেটওয়ার্কের ৩৫টিতেই হুয়াওয়ের উপস্থিতি রয়েছে। জাতীয় নিরাপত্তার কথা বলে ইতিমধ্যেই চীনা প্রতিষ্ঠানটির ফাইভ-জি প্রযুক্তি নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড ও তাইওয়ান ইতিমধ্যে হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত