এক রান পেলেই রোহিতকে পেছনে ফেলবেন কোহলি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:৫৮ এএম

সমান রান নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভাগাভাগি করছেন টিম ইন্ডিয়ার দুই সতীর্থ বিরাট কোহলি ও রোহিত শর্মা। মাত্র ১ রান করতে পারলেই রেকর্ডটি নিজের করে নেবেন অধিনায়ক কোহলি।

রোববার থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গোহাটিতে হবে প্রথম ম্যাচ। তাতে মাত্র একটি রান করতে পারলেই রহিতকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে যাবেন কোহলি।

এই সিরেজে নেই রোহিত। তারকা এই ব্যাটসম্যানকে বিশ্রামে পাঠিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ফলে রের্ডটি নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

টি-টোয়েন্টিতে কোহলি ও রোহিতের রান সমান ২৬৩৩। ৭০ ইনিংস খেলে এই রান করেছেন কোহলি। এতে তার অর্ধশতক রয়েছে ২৪টি। অন্যদিকে এই রান করতে রোহিত খেলেছেন ৯৬ ইনিংস। তার নামের পায়েশ রয়েছে চারটি শতক ও ১৯টি অর্ধশতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত