শেষ চার নিশ্চিত করতে রাজশাহীর লক্ষ্য ১৪৪

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ০৮:৪০ পিএম

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস। যে ম্যাচে টস জিতে আগে ব্যাট করে রাজশাহীকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে সিলেট।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে সিলেট থান্ডার ৬ উইকেটে ১৪৩ রানের পুঁজি গড়ে। মোহাম্মদ মিঠুন সর্বোচ্চ ৪৭ রান করেন। এ ছাড়া ২৫ রান করে এসেছে আন্দ্রে ফ্লেচার ও শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে। রাজশাহীর পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন অলক কাপালি।

সিলেট থান্ডারের এটি ১১তম ম্যাচ। আগের দশ ম্যাচে দলটি জয় পেয়েছে মাত্র একটিতে। আসর থেকে বিদায় তাদের নিশ্চিত হয়েছে আগেই।

অন্যদিকে দশম ম্যাচ খেলতে নামা রাজশাহীর পয়েন্ট এরই মধ্যে ১২। এই ম্যাচে জয় পেলেই তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ বা শেষ চার নিশ্চিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত