বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
পদ ও যোগ্যতা : সহকারী প্রোগ্রামার ৪০ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে ১ম বিভাগ/শ্রেণি বা সমমান ফল থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। স্বীকৃত/নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য অথবা সহযোগী হতে হবে। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি।
যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২ জানুয়ারি, পৃষ্ঠা ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রধান সহকারী ১ জন। কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ পেয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস। সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। গ্রন্থাগার সহকারী ১ জন। ন্যূনতম স্নাতক বা সমমান পাসসহ গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা। কম্পিউটারে কাজ জানা আবশ্যক। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। আবেদন পৌঁছানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২০।
যোগাযোগ : ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ৩০ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড
পদ ও যোগ্যতা : অফিসার/সিনিয়র অফিসার (ডিপোজিট সেলস) ২০ জন। যেকোনো বিষয়ে স্নাতক। সংশ্লিষ্ট বিষয়ে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার জানা আবশ্যক। বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনাসাপেক্ষ। বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত।
সূত্র ও যোগাযোগ : নফলড়নং.পড়স
এশিয়া প্যাসিফিক জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লি.
পদ ও যোগ্যতা : অফিসার/সিনিয়র অফিসার ১ জন। যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞদের অগ্রাধিকার। কম্পিউটার জানা আবশ্যক। বয়স ২৩ থেকে ৩০-এর মধ্যে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনাসাপেক্ষ। বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন ১৮ জানুয়ারি পর্যন্ত।
সূত্র ও যোগাযোগ : bdjobs.com
গ্রন্থনা : আনিকা তাহসিন
