ফেনীর ফুলগাজীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্বজনরা। মতো সকালে স্কুলশিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যায় ওই শিক্ষার্থী। পথে স্থানীয় বখাটে সোহাগ রাস্তায় গতি রোধ করে গলায় ছুরি ধরে পার্শ্ববর্তী খালপাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই স্কুলছাত্রী উপজেলার বন্ধুয়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী জানান, স্কুলছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পেলে ধর্ষণ কি না, নিশ্চিত হওয়া যাবে।
ফুলগাজী থানার ওসি কুতুবউদ্দিন ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি ছুুরি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
