এর আগেও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে আসেন অনুপ জালোটা ও জাসলিন মাথারু জুটি। অসম বয়সের এই বলিউড যুগল এবার বন্দুক নিয়ে ভিডিও শুট করে ভাইরাল হয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, দু’জনে একটি পুরোনো হিন্দি গানে লিপ দিচ্ছেন। আর অনুপ জালোটার হাতের বন্দুকটি তাক করা জাসলিনের দিকে।
এর আগে ‘বিগ বস ১২’-তে এক সময় সবার চোখ কপালে উঠে গিয়েছিল যখন সেখানে প্রবেশ করেন গায়ক অনুপ জালোটা ও জাসলিন মাথারু।
তারা দাবি করেন, গত তিন বছর ধরে তারা লিভ ইন করছেন। অনুপ জালোটার থেকে জাসলিন প্রায় ৩৭ বছরের ছোট। যদিও পরে অনুপ জালোটা জানান, এটা একটা পাবলিসিটি স্টান্ট ছিল। তাদের মধ্যে কেবল শিক্ষক ছাত্রীর সম্পর্কই রয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপ ও জাসলিন, ১৯৭১ সালের হিট গান ‘আপ আয়ে কিস লিয়ে’-তে লিপ দিচ্ছেন। আর সেখানেই অনুপের হাতে একটি বন্দুক। যদিও বন্দুকটি আসল না নকল তা বোঝার উপায় নেই। তবে তাদের সম্পর্কের গল্পের এই ভিডিও ভাইরাল হতেও সময় নেয়নি।
