প্রকৌশলী মো. আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (এমবিএল) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল পর্ষদ সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। ব্যবসায়ী আনোয়ারুল হক ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও। তিনি লিভিং প্লাস লিমিটেডের এমডি। এ ছাড়া তিনি আবাসন, কনস্ট্রাকশন, আমদানি-রপ্তানি, বীমা ও আর্থিক সেবাসহ নানা ব্যবসার সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি
×
