মুজিববর্ষের ক্ষণগণনা

অনুষ্ঠানে প্রবেশের নিবন্ধন শুরু আজ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০৩:২৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার আয়োজনে প্রবেশের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে আজ সোমবার। গতকাল রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ নিবন্ধন করা যাবে। ১০ জানুয়ারি বিকেল ৫টায় রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠানে প্রবেশের নিবন্ধন শুরু আজ ক্ষণগণনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশপ্রত্যাবর্তন করেছিলেন। ওই দিন বঙ্গবন্ধু যেভাবে ফিরে এসেছিলেন ১০ জানুয়ারি সেটির একটি প্রতীকী আবহ তৈরি করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সারা দেশে একযোগে ক্ষণগণনা শুরু হয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১০-১২ হাজার মানুষের উপস্থিতির ব্যবস্থা করা হবে।

নাসের চৌধুরী আরও বলেন, মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ জন্য www.event.mujib100.gov.bd-এই ওয়েবপেইজে সংযোজিত ডিজিটাল রেজিস্ট্রেশন ফরমে নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। তবে আসন খালি থাকা সাপেক্ষে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারীরা এ অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত