দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল রবিবার সকালে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সেখানে মির্জা ফখরুল কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা পরিচালনা টিমের অন্যতম এই সদস্য গত ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গত ১ জানুয়ারি রাতে তিনি ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রাতে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ৯০৩ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
সানাউল্লাহ মিয়ার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি নিজেই।
