পুরো বছরে বিক্রি এক ন্যানো

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১১:৪২ পিএম

ফেব্রুয়ারি মাসে এক ইউনিট বিক্রি হলেও গত বছর ন্যানো উৎপাদন করেনি টাটা মোটরস। ডিসেম্বরে রতন টাটার ‘পিপলস কার’খ্যাত ন্যানো উৎপাদন ও বিক্রি হয়নি। ২০১৮ সালের ডিসেম্বরে ন্যানো উৎপাদন হয়েছিল ৮২ এবং বিক্রি ৮৮ ইউনিট। একইভাবে ২০১৮ সালের নভেম্বরে ৬৬ ইউনিট উৎপাদন ও ৭৭ ইউনিট বিক্রি হলেও গত বছরের একই সময়ে বন্ধ ছিল উৎপাদন ও বিক্রি। শুধু ফেব্রুয়ারিতে ন্যানোর একটি ইউনিট বিক্রি হয়েছিল।

টাটা মোটরস জানিয়েছে, বর্তমান প্রযুক্তির ন্যানো নতুন প্রযুক্তি ধারণে সক্ষম নয়। এখনই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত হয়নি। তবে এ গাড়িতে আর বিনিয়োগের পরিকল্পনা না থাকায় ২০২০ সালের এপ্রিলে উৎপাদন পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত হতে পারে। ২০০৯ সালে ১ লাখ রুপির ন্যানো বাজারজাত করে টাটা। উৎপাদনের পর বাজার ধরতে ব্যর্থ টাটার এই ন্যানো। এটি পরিণত হয় টাটার লোকসানি মডেল হিসেবে। এই গাড়ির কারণে ১ হাজার কোটি রুপি লোকসান হয়েছে বলে জানিয়েছিলেন টাটা সন্সের তৎকালীন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত