হৃদরোগে আক্রান্ত নানক হাসপাতালে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:২৫ এএম

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল সোমবার সকাল ৯টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

এই আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা প্রথমে ইসিজি করার পর নানকের এনজিওগ্রাম করার পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্টে তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিক অস্ত্রোপচার করে তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।

নানককে বর্তমানে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বলেও জানান বিপ্লব।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সভাপতিমণ্ডলীর সদস্য হন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা নানক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত