জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে এ বছর ক্রীড়াঙ্গনকে সাজানো হয়েছে নানা বর্ণিল কর্মসূচিতে। তারই অংশ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৮ জাতির ‘মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ’।
এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিববর্ষ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ২০৫ জন গলফার অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতার। অতিথি দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, ইরান, চীন, নেপাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভুটানের। বুধবার থেকে শুরু হবে লড়াই। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ জানুয়ারি।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এ চ্যাম্পিয়নশিপের সার্বিক সাফল্য কামনা করছি। আমি আশা করি, এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল গলফার তাদের স্ব স্ব অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োগের মধ্যে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে।’
