এর আগে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলে তোপের মুখে পড়েন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর৷ তবে আক্রমণ, সমালোচনার মুখেও থেমে থাকেননি তিনি৷
এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন স্বরা।
এই ঘটনায় মুখ খোলার পর এবার 'ড্রিম গার্ল' সিনেমার পরিচালক রাজ শান্ডিল্যর আক্রমণের মুখে পড়েন বলিউডের এই অভিনেত্রী। রাজ কটাক্ষ করে বলেন, 'স্বরা সস্তার অভিনেত্রী৷ তার সিনেমা যে ব্যবসা করে, তার চেয়ে দৈনিক ভাস্করের বিক্রি অনেক বেশি'।
তবে পরিচালকের কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও চুপ থাকেননি স্বরা৷ উল্টো রাজকে একহাত নিয়ে পালটা ট্যুইট করেছেন এই নায়িকা৷ তিনি বলেন, ভবিষ্যতে তার সিনেমাকে প্রোমোট করার জন্য, রাজ যেন নতুন করে কোনও সস্তার কাজ না করেন’৷
