সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ২ জন। ২য় শ্রেণিতে স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহায়ক ২ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। নিরাপত্তা প্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ১ জন। অষ্টম শ্রেণি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ ডিসেম্বরে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://dmlc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৬ জানুয়ারি বিকেল ৫টা। যোগাযোগ : মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস।
ওয়েব :www.dmlc.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩ জানুয়ারি, পৃষ্ঠা ৯
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : প্যানেল তৈরির জন্য সহকারী প্রকৌশলী (তড়িৎ/যান্ত্রিক/মেটালার্জিক্যাল/কেমিক্যাল/ সিভিল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)। কমপক্ষে দুটি প্রথম শ্রেণি বা বিভাগসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎ, ইইই/যান্ত্রিক/মেটালার্জিক্যাল/কেমিক্যাল/সিভিল/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)। বেতনক্রম ২২০০০-৫৩০৬০ টাকা। ১ ডিসেম্বরে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর। http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমার শেষ তারিখ ৩০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর, ওয়াপদা ভবন, মতিঝিল, ঢাকা।
সূত্র : যুগান্তর, ৪ জানুয়ারি, পৃষ্ঠা ৭
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
পদ ও যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক ২ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী রেজিস্ট্রার ৪ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয় এবং সরকারি চাকরির বিধিমালা অনুসারে। আবেদন ফরম পাওয়া বিশ্ববিদ্যালয়ের www.brur.ac.bd ওয়েব ঠিকানায়। রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এই ঠিকানায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় ২৩ জানুয়ারি বিকেল ৪টা। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
সূত্র : কালের কণ্ঠ, ৪ জানুয়ারি, পৃষ্ঠা ৪
গ্রন্থনা : আনিকা তাহসিন
