মধু শরীরের জন্য বেশ উপকারী। নিয়মিত মধু খেলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। চলুন জেনে নিই মধুর উপকারিতা সম্পর্কে:
হজম সহায়ক : মধুতে থাকা শর্করার কারণে তা দ্রুত হজম হয়। কারণ এতে উপস্থিত ডেক্সটিন সরাসরি রক্তে প্রবেশ করে দ্রুত কাজ করে।
শক্তির উৎস : মধু তাপ ও শক্তির ভালো উৎস। মধু খেলে শরীরও সুস্থ থাকে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে : মধুতে উপস্থিত ভিটামিন বি-কমপ্লেক্স ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।
রক্তশূন্যতায় : মধুুতে আছে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। এসব উপাদানের সাহায্যে রক্তের হিমোগ্লোবিন গঠনে মধু সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক।
অনিদ্রা দূর করতে : রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা-চামচ মধু মিশিয়ে খেলে ঘুম আসে সহজে।
পাকস্থলীর সুস্থতায় : মধুর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।
পানিশূন্যতা রোধে : ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।
হাড় ও দাঁত গঠনে : মধুতে ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে।
হাঁপানি রোধে : আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মিশিয়ে দিনে তিনবার পান করলে হাঁপানি রোধে সহায়ক হবে।
উচ্চ রক্তচাপ কমায় : প্রতিদিন সকালে দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মিশিয়ে সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খেলে উচ্চ রক্তচাপ কমবে।
হৃদরোগের সমস্যা রোধে : এক চামচ মৌরি গুঁড়োর সঙ্গে এক বা দুই চামচ মধুর মিশ্রণ হৃৎপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে।
