কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করবে স্তন ক্যানসার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০১:২৯ এএম

এবার স্তন ক্যানসার শনাক্তে ব্যবহার করা হবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল গবেষক একটি গবেষণায় এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত একটি জরিপে বলা হয়, বিশেষজ্ঞ রেডিওলজিস্টদের মতোই স্তন ক্যানসার নির্ণয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমেরিকান ক্যানসার সোসাইটির দেওয়া তথ্যমতে, প্রায় ২০ শতাংশ ক্ষেত্রে রেডিওলজিস্টরা স্তন ক্যানসার শনাক্ত (ম্যামোগ্রাম) করতে ব্যর্থ হন। এমনকি যে নারীরা প্রায় ১০ বছর ধরে পরীক্ষা করিয়ে আসছিলেন সেগুলোর মধ্যে অর্ধেক প্রতিবেদনে ভুল তথ্য এসেছে।

এই পদ্ধতিতে কাজ করার জন্য প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যের লন্ডনের ইম্পেরিয়াল কলেজ ও ন্যাশনাল হেলথ সার্ভিসের গবেষকদের সমন্বয়ে গঠিত একটি দল কয়েক হাজার ম্যামোগ্রামের প্রতিবেদন জমা দেয়। এরপর যুক্তরাজ্য থেকে ২৫,৮৫৬ এবং যুক্তরাষ্ট্র থেকে ৩,০৯৭ সেট ম্যামোগ্রাম থেকে পাওয়া ফলাফলের সঙ্গে এআই সিস্টেমের ফলাফলের তুলনা করে দেখেন দলটির গবেষকরা। ফলাফলে দেখা যায়, বিশেষজ্ঞ রেডিওলজিস্টদের মতোই নির্ভুলভাবে স্তন ক্যানসার শনাক্ত করতে পেরেছে এআই সিস্টেমটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত