টাকা আত্মসাতের অভিযোগ

এনআরবি গ্লোবালের এমডির বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১২:১৯ এএম

ব্যাপক ঋণখেলাপি ও অনিয়মে বন্ধ হয়ে যাওয়া আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিংসহ বিভিন্ন লিজিং কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ  চৌধুরী বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ মামলাটি দায়ের করেন।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে গত বছরের ১৪ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত