নিজের মতো দেখতে মেমোজি তৈরির কৌশল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ০৭:৩১ পিএম

অ্যাপলের আইওএস ১৩ ফোনে কার্টুনের মতো মেমোজি ব্যবহার করে বন্ধুদের সঙ্গে ভাবের বিনিয়ম করা যায়। এই বিনিময় আরও প্রাণবন্ত হতে পারে, যদি ফেইসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে আপনি নিজের মেমোজি ব্যবহার করেন।

মেমোজি তৈরি করতে হলে আইফোনের মেসেজ অপশন ওপেন করুন। মেমোজি স্টিকারে ক্লিক করুন। এখানে প্লাস আইকন পাবেন। এটা ক্রিয়েটর ওপেন করবে। এবার স্কিন, চুলের স্টাইলসহ চোখ-মুখের গড়ন তৈরির অপশন পাবেন।

নিজের অথবা বন্ধুর মেমোজি তৈরি করতে হলে একটি সেলফি ছবি ব্যবহার করতে হবে।

আইমেসেজ ওপেন করে, মেমোজি ক্রিয়েটরে গিয়ে প্রথমে স্কিন কালার ঠিক করতে হবে। আপনার স্কিনের রং কেমন সেটি দেখে সেট করুন। এভাবে পছন্দমতো সব সেট করে মেমোজি তৈরি করে ফেলুন।

মেমোজিতে চোখের ক্ষেত্রে সব সময় কার্টুনিশ একটা ভাব থাকে। তাই এখানে ডিফল্ট অপশন ব্যবহার করা ভাল। মেকআপ অপশনও ব্যবহার করতে পারেন। সব সময় চোখে আইলাইনার কিংবা আইশেড ব্যবহার করলে মেকআপ থেকে সেটি ব্যবহার করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত