পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন কোহলি

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৯:৫০ এএম

ক্রিকেটে একের পর এক কীর্তি গড়ে চলছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের জয়ের ম্যাচে আরেকটি রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। রিকি পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে ১১ হাজার রানের রেকর্ডটি এখন ভারতের তারকা এই ক্রিকেটারের দখলে।

পুনেতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ রানের জয় পায় ভারত। তাতে ১৭ বল খেলে ২৬ রানে করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৯৬ ইনিংসে তার রান ১১ হাজার ছাড়িয়ে যায়।

অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার পন্টিংয়ের দখলে। ২৫১ ইনিংস খেলে করেছিলেন ১১,০০০ রান।

সাবেক অজি অধিনায়কের চেয়ে ৫৬ ইনিংস কম খেলে এই রেকর্ড নিজের করে নিলেন কোহলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত