চলমান আন্দোলনের মধ্যদিয়েও শুক্রবার মুক্তির পর প্রথম দিনেই ৬ কোটি টাকার ব্যবসা করেছে দীপিকা পাডুকোনের ছপাক। ট্রেড অ্যানালিসিসদের মতে, শনি ও রবিবার ছুটি থাকায় আরও ভালো ব্যবসা করবে ছবিটি।
চলতি সপ্তাহের শুরুতে দেশটির নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে রাজপথে উপস্থিত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।
বিভিন্ন রাজনৈতিক দল, নেটিজেনদের দাবি ছিল, নিষিদ্ধ হোক ছবি। ব্যান করা হোক দীপিকাকে। যদিও দীপিকার সমর্থনে এগিয়ে এসেছে বলিউড। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সব কংগ্রেসের বহু নেতা-মন্ত্রী।
তবে অনেক সিনে বোদ্ধা বলেছেন, ভালো ছবি। ভালো ব্যবসা করবে।
কমবেশি ৩৫ কোটি রুপি খরচ করে তৈরি হয়েছে মেঘনা গুলজারের এই ছবি। ছবির কেন্দ্রে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল। তার জীবনী নিয়ে তৈরি এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা নিজে।
পর্দায় তিনি মালতী। কীভাবে অ্যাসিডে আক্রান্ত লক্ষ্মী টানা সাত বছর ধরে লড়াইয়ের পর ন্যায় বিচার পেয়েছিলেন, কীভাবে তার জীবন ওলোট-পালট হয়ে যায়- সেদিকে আলো ফেলেছে ছপাক।
ট্রেলার মুক্তির দিন ছবির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, মারাত্মক ট্রমার মধ্যে দিয়ে কাটিয়েছেন অভিনয়ের সময়। তাই শুট শেষ হতেই মালতীর মেকআপ জ্বালিয়ে দেন নিজের হাতে। সমাজে অ্যাসিড আক্রান্তরা এখনও কতখানি ব্রাত্য সেই বার্তা দিতেই এই বিষয়কে বেছে নিয়েছেন দীপিকা-মেঘনা।
