চাঁপাইনবাবগঞ্জে খাদ্যমন্ত্রী

কৃষি বিভাগের তালিকা সঠিক না হওয়ায় ধান কিনতে বিড়ম্বনা হচ্ছে

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১২:২২ এএম

খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, সরকারিভাবে আমন ধান কেনার জন্য কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের যে তালিকা চাওয়া হয়েছিল, সেটি সঠিকভাবে না আসার কারণে ধান কিনতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমন সংগ্রহ নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, রাজশাহী বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, জেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে মন্ত্রী ১ নভেম্বর থেকে শুরু হওয়া আমন ধান সংগ্রহ অভিযানে এ পর্যন্ত ৬৬ শতাংশ ধান কেনা সম্ভব হয়েছে উল্লেখ বলেন, ‘সরাসরি মাঠে মাঠে গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহের পর লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের কথা ছিল। কৃষি মন্ত্রণালয় তালিকা দিয়েছে। মন্ত্রাণালয় যে তালিকা দিয়েছে তা বোধ হয় সঠিক আসেনি।’

পরে মন্ত্রী পৌর এলাকার হরিপুর উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত