১৩ বছরে এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে: ইশরাক

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০১:৫৮ পিএম

গত ১৩ বছরে এই ঢাকাকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এই অবস্থার পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিতে হবে।

রবিবার জজকোর্ট চত্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে এ কথা বলেন তিনি।

আজ তিনি কোতোয়ালি ও সুত্রাপুর থানার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, কাজী আবুল বাশারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কোর্ট চত্বর থেকে বের হয়ে তাঁতীবাজার, শাঁখারীবাজার হয়ে নয়াবাজারের দিকে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, ঢাকাকে আধুনিক ও উন্নত করতে ইশরাক হোসেনের বিকল্প নেই। আমাদের প্রার্থী বাবা-চাচাদের কাছ থেকে শিক্ষা নিয়েছে। ঢাকা উন্নত করার জন্য উনার থেকে আর কোনো ভালো প্রার্থী নেই বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে শুক্রবার থেকে প্রচারে ব্যস্ত সময় পার করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত