বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
পদ ও যোগ্যতা : হার্ডওয়্যার টেকনিশিয়ান ১ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে ৪ বছরমেয়াদি ডিপ্লোমা পাস। কোনো পরীক্ষায়
তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আইটির নানা বিষয়ে দক্ষদের অগ্রাধিকার। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। মেশিন অপারেটর ১ জন। এসএসসি বা সমমান পাস কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান জিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। দুই পদেই বয়স সর্বোচ্চ ৩০ বছর। আবেদন দেওয়া যাবে ২৩ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রারের দপ্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ওয়েব : িি.িনৎঁৎ.ধপ.নফ
সূত্র : যুগান্তর, ৫ জানুয়ারি, পৃষ্ঠা ৬
বাংলাদেশ চা বোর্ড
পদ ও যোগ্যতা : ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ১ জন। ১২ বছরের অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রি। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা। বৈজ্ঞানিক কর্মকর্তা মৃত্তিকা বিজ্ঞানে ১ জন, উদ্ভিদ বিজ্ঞানে ১ জন এবং প্রাণরসায়ন বিভাগে ১ জন। ২য় শ্রেণির অনার্সসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ফোরম্যান ১ জন। প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। পরিসংখ্যান সহকারী ২ জন। পরিসংখ্যান অথবা গণিত বিষয়ে স্নাতক। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। সিনিয়র মেকানিক ১ জন। এসএসসি এবং সংশ্লিষ্ট বিষয়ে বৃত্তিমূলক সনদ থাকতে হবে। মেকানিক বিষয়ে অভিজ্ঞ। বেতনক্রম : ১০২০০-২৪৮৬০ টাকা। ফটোগ্রাফার কাম আর্টিস্ট ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসহ এইচএসসি পাস। বেতনক্রম : ১০২০০-২৪৮৬০ টাকা। সার্ভেয়ার ৩ জন। এসএসসিসহ সার্ভে ফাইনাল পাস। বেতনক্রম : ১০২০০-২৪৮৬০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৮ জন। এইচএসসি পাস এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ১৫ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। হিসাব সহকারী ১ জন। স্নাতক পাস অথবা ২য় বিভাগে এইচএসসি পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গাড়িচালক ৪ জন। অষ্টম পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ইলেকট্রিশিয়ান ১ জন। ইলেকট্রিক বিষয়ে বি ক্লাস লাইসেন্সপ্রাপ্ত এবং অভিজ্ঞ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কার্পেন্টার ১ জন। জুতা তৈরির কাজে সনদপ্রাপ্ত এবং অভিজ্ঞ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। কুক ১ জন। এসএসসি পাস এবং রন্ধন কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। ডুপিকেটিং মেশিন অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের ভকেশনাল সনদ থাকতে হবে। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ৫ জন, নিরাপত্তা প্রহরী ১, চেইনম্যান ১ এবং মালী ২ জন। অষ্টম পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩০ জানুয়ারিত বয়স ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তার বয়স সর্বোচ্চ ৪০ এবং অন্য সব পদের জন্য ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন পাঠানো যাবে ৩০ জানুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামি রোড, নাছিরাবাদ, চট্টগ্রাম। ওয়েব : ঃবধনড়ধৎফ.মড়া.নফ
সূত্র : সমকাল, ৬ জানুয়ারি, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন
