আগামীকালই বন্ধ হচ্ছে উইন্ডোজ ৭

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:৪৬ পিএম

এখনো অফিস থেকে শুরু করে বাড়ির অনেক কম্পিউটারে আমরা উইন্ডোজ ৭ ব্যবহার করে থাকি। কারণ এই অপারেটিং সিস্টেমের ইন্টারফেস একদম সরল। এছাড়াও এর ফিচারগুলো অনেক সহজে বোঝা যায় এবং ব্যবহার করা যায়। কিন্তু জনপ্রিয় এই অপারেটিং সিস্টেম আগামীকালই বন্ধ হয়ে যাচ্ছে। ২০২০ সালের ১৪ জানুয়ারির পর মাইক্রোসফট উইন্ডোজ ৭-এর কোনো আপডেট বা সাপোর্ট দেবে না। ২০০৯ সালে যাত্রা শুরু করেছিল উইন্ডোজ ৭। কোম্পানির পক্ষ থেকে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে নতুন অপারেটিং সিস্টেম, অর্থাৎ উইন্ডোজ ১০-এ আপগ্রেড হতে বলা হচ্ছে।
মাইক্রোসফট উইন্ডোজ ৭-এর আপডেট ও সাপোর্ট বন্ধ করে দিচ্ছে, এর অর্থ এই নয় যে উইন্ডোজ ৭ দ্বারা চালিত কম্পিউটারগুলো অকেজো হয়ে যাবে। সময়সীমার পরও উইন্ডোজ ৭ দ্বারা চালিত কম্পিউটারগুলো আগের মতোই চলবে। তবে ১৪ জানুয়ারির পর ব্যবহারকারী কোনো সিকিউরিটি আপডেট পাবেন না। এমন পরিস্থিতিতে তাদের কম্পিউটার বা ল্যাপটপ হ্যাকারদের সহজ শিকারে পরিণত হতে পারে।
ইংরেজি ওয়েবসাইট দ্য ভার্জ, এ বছরের মার্চ মাসে একটি প্রতিবেদনে বলেছে, বিশ্বজুড়ে উইন্ডোজ ৭-এর ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি। এমন পরিস্থিতিতে এসব ব্যবহারবারীকে অপারেটিং সিটেম উইন্ডোজ ১০-এ আপগ্রেড করতে হবে।
উইন্ডোজ ১০-এ আপগ্রেড করতে কম্পিউটার বা ল্যাপটপে প্রসেসরের গতি কমপক্ষে ১ গিগাহার্জ হতে হবে। এছাড়াও কমপক্ষে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি হার্ড ডিস্কের প্রয়োজন হবে। আপগ্রেড করার আগে কম্পিউটারের ফাইল ব্যাকআপ করে রাখতে হবে।
যখন উইন্ডোজ ১০ যাত্রা শুরু করেছিল তখন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করতে পারবে। তবে এ অফার ২৯ জুলাই ২০১৬ পর্যন্ত প্রযোজ্য ছিল। কারণ এটি একটি প্রমোশনাল অফার ছিল। এখন ব্যবহারকারীকে উইন্ডোজ ১০-এ আপগ্রেড হওয়ার জন্য সুনির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত