হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০১:১০ এএম

হাসপাতাল কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য প্রকাশ করা যাবে না। গবেষণা, জরিপ, অন্য কোনো তথ্য বা সংবাদ সংগ্রহের জন্য হাসপাতাল কর্র্তৃপক্ষের অনুমতি লাগবে। যেকোনো সংবাদ প্রকাশের আগেও হাসপাতাল

কর্র্তৃপক্ষকে অবহিত করতে হবে। গতকাল রবিবার এমন প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বিনা অনুমতিতে

কেউ হাসপাতালের ভেতরে রোগী বা স্বাস্থ্যসেবা কার্যক্রমের কোনো স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ করতে পারবেন না বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনটির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সব বিশেষায়িত হাসপাতালের পরিচালক, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক, সকল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সকল সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত চিকিৎসা দেওয়া সরকারের লক্ষ্য। নিরাপদ চিকিৎসার জন্য রোগীর সঙ্গে আসা দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করা জরুরি। কেননা তাদের স্বাস্থ্যবিষয়ক অজ্ঞতা এবং রোগজীবাণুর সংক্রমণ রোধে করণীয় বিষয়ে জ্ঞানের অভাবে অধিকাংশ সময়ই কাক্সিক্ষত পরিবেশ বা পরিস্থিতির অবনতি হয়। এ অবস্থায় দেশের সব সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের কর্র্তৃপক্ষকে নির্দেশক্রমে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, গবেষণা, জরিপ, অন্য কোনো তথ্য বা সংবাদ সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী হাসপাতাল কর্র্তৃপক্ষকে অবহিত করবেন। সংগৃহীত তথ্য বা সংবাদের বস্তুনিষ্ঠতার বিষয়ে হাসপাতাল কর্র্তৃপক্ষকে অবহিত করবেন। বিনা অনুমতিতে হাসপাতালের ভেতরে রোগী বা স্বাস্থ্যসেবা কার্যক্রমের কোনো স্থিরচিত্র বা ভিডিওচিত্র ধারণ করতে পারবেন না। সংগৃহীত তথ্য প্রকাশের আগেই বস্তুনিষ্ঠতা বিষয়ে কর্র্তৃপক্ষের সম্মতি গ্রহণ করতে হবে।

প্রত্যেক হাসপাতালে দর্শনার্থী পাস চালু করতে হবে এবং প্রতিটি পাসের জন্য নিরাপত্তা জামানত চালু করা যেতে পারে। রোগীর অসুস্থতা বিবেচনায় একজন রোগীকে সহায়তা করার জন্য সর্বোচ্চ দুজন দর্শনার্থীকে পাস দেওয়া যেতে পারে। হাসপাতাল ত্যাগের আগেই পাস ফেরত দিয়ে নিরাপত্তা জামানত ফেরত নিতে পারবেন।

সেখানে আরও বলা হয়েছে, হাসপাতালের সকল চিকিৎসক, নার্সসহ কর্মচারীরা বৈধ পরিচয়পত্র দৃশ্যমানভাবে বহন করবেন। আগত দর্শনার্থীদের জন্য পাস ইস্যু করার সময় নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিদর্শনের কারণ ইত্যাদি তথ্যসংবলিত রেজিস্ট্রার সংরক্ষণ করা যেতে পারে। দর্শনার্থীবিষয়ক নিয়মাবলি রোগী বা রোগীর সাহায্যকারীকে অবহিত করতে হবে। এ ছাড়া দর্শনার্থীবিষয়ক নিয়মাবলি সহজে দৃষ্টিগোচর হয় এমন জায়গায় রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত