বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরে গত শনিবার ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলা ছিল খুলনা টাইগার্সের। সেই ম্যাচে রাইলি রুশোর ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনির মাঝখানে কেটে রক্তারক্তি অবস্থা হয়। ১৪টা সেলাইও নিতে হয়। কিন্তু আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলতে চান মাশরাফী। ঢাকা প্লাটুনের আহসানুল্লাহ হাসান বলেন, ‘আপনারা তো তাকে চেনেন। তিনি লড়াকু মানুষ। সেলাই নিয়েও তিনি খেলতে চান। তিনি মাঠে নামতে উদগ্রীব। অনেক সময় অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়। যেহেতু বাম হাত। মাশরাফীর বোলিং হাত না, তাই আমরা আলাপ করে দেখব কী করা যায়। আজ আমরা সিদ্ধান্ত জানাতে পারব।’ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কেউ খেলতে চাইলে এভাবে খেলা সম্ভব, তবে সব সময় সতর্ক থাকতে হবে। তাছাড়া সেলাই শুকাতেও তো ৫-৭ দিন সময় লাগে। কিন্তু এরপরও যদি মাশরাফী এবং তার দল নাছোড় থাকে, তাহলে আমরা একটা ব্যবস্থা করব। কিন্তু এ ব্যাপারে মাশরাফী বা তার দল এখনো আমাকে কিছু বলেনি। খেললে ঝুঁকি থাকবে। সেটা মাথায় রেখেই খেলতে হবে।’ আজ মিরপুরে এলিমিনেটর ম্যাচে খেলবে ঢাকা ও চট্টগ্রাম।
×
