ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া টাঙ্গাইলের শরিয়ত বয়াতিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার তাকে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আসলাম মিয়ার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মির্জাপুর থানা পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রবিবার শরিয়ত বয়াতিকে থানা পুলিশক তাকে গ্রেপ্তার করা হয়। শরিয়ত বয়াতি মির্জাপুর উপজেলার আগধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে।
৯ জানুয়ারি শরিয়ত বয়াতির বিরুদ্ধে ধর্মীয় নিরাপত্তা আইন ২০১৮ ও ডিজিটাল নিরাপত্তা আইনে উপজেলার আগধল্যা গ্রামের মাওলানা মো. ফরিদুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর রাতে ঢাকার ধামরাই উপজেলার রৌহাট্টেক এলাকায় অবস্থিত হযরত হেলাল শাহ্ পীরের দশম বার্ষিক পালা গানের অনুষ্ঠানে শরিয়ত বয়াতি ইসলাম ধর্ম ও নবী রাসুলকে নিয়ে শরিয়তবিরোধী ভুল ব্যাখ্যা দিয়ে গান করেন।
