লন্ডনে ফ্ল্যাট

নাজমুল হুদার স্ত্রী ও দুই কন্যার আগাম জামিন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০১:২২ এএম

অর্থপাচার করে লন্ডনে দুটি ফ্ল্যাট কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ে। সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করে। জামিনের এই মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে নাজমুল হুদার স্ত্রী ও মেয়েদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, ‘ওই তিনজনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আমরা হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত