চাকরি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১০:৫৬ পিএম

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম

পদ ও যোগ্যতা : গণিত বিষয়ে খণ্ডকালীন সহকারী শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬০০০ টাকা। ইসলাম ধর্ম বিষয়ে খণ্ডকালীন সহকারী শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। মাসিক বেতন সর্বসাকুল্যে ১৬০০০ টাকা। সংগীত বিষয়ে সংগীত শিক্ষক ১ জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা সংগীত অ্যাকাডেমি থেকে সনদপ্রাপ্ত। বেতন আলোচনাসাপেক্ষ। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। আবেদন ২১ জানুয়ারি পর্যন্ত।

যোগাযোগ : অধ্যক্ষ, বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম।

সূত্র : ইত্তেফাক, ৮ জানুয়ারি, পৃষ্ঠা ২

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি.

 পদ ও যোগ্যতা : অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ২১ জন, সিভিল ২ জন এবং মেকানিক্যাল ২ জন। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি স্নাতক। মূল বেতন ৫০০০০ টাকা এবং অন্যান্য ভাতা। সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল ১০০ জন, ইলেকট্রনিকস ১২ জন, সিভিল ১৭ জন, মেকানিক্যাল ১০ এবং কম্পিউটার ৩ জন। স্বীকৃত পলিটেকনিক থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস। মূল বেতন ৩৫০০০ টাকা এবং অন্যান্য ভাতা। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট) ৯ জন। সংশ্লিষ্ট বিষয়ে এমকম অথবা এমবিএস। মূল বেতন ৫০০০০ টাকা এবং অন্যান্য ভাতা। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট) ৭ জন। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান পাস। মূল বেতন ৩৫০০০ টাকা এবং অন্যান্য ভাতা। ২ ফেব্রুয়ারিতে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের বেলায় সর্বোচ্চ ৪০ বছর। http://pgcb. teletalk. com. bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

যোগাযোগ : পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. পিজিসিভি ভবন, এভিনিউ ৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা। ওয়েব : pgcb.gov.bd

সূত্র : কালের কণ্ঠ, ১১ জানুয়ারি, পৃষ্ঠা ৬

নৌপরিবহন মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : কাউন্সেলর (মেরিটাইম অ্যাফেয়ার্স) ১ জন। ডেক অফিসার ক্লাস-১ সনদধারী অথবা মেরিন ইঞ্জিনিয়ার অফিসার ক্লাস-১ সনদধারী অথবা মাস্টার্সইন মেরিটাইম ল বা মাস্টার্সইন মেরিটাইম অ্যাফেয়ার্স ডিগ্রিধারী। বেতন-ভাতা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর পঞ্চম গ্রেড অনুসারে। আবেদন পাঠানো যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। যোগাযোগ : সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ওয়েব : mos.gov.bd

সূত্র : ইত্তেফাক, ৮ জানুয়ারি, পৃষ্ঠা ১৪

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত