দেশে স্বয়ংসম্পূর্ণ শিপবিল্ডিং ইয়ার্ড নির্মাণ ও অত্যাধুনিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপনে বিনিয়োগ করবে নেদারল্যান্ডসের জাহাজ নির্মাতা ডামেন গ্রুপ ও সিঙ্গাপুরের উদ্যোক্তা প্রতিষ্ঠান জেন্টিয়াম সল্যুশনস্।
প্রতিষ্ঠান দুটির উদ্যোগ জেন্টিয়াম-ডামেন কনসোর্টিয়াম বিএসইসির সঙ্গে যৌথ বিনিয়োগে পটুয়াখালীতে প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এ বিষয়ে সমঝোতা চুক্তি হয়।
এতে স্বাক্ষর করেন বিএসইসির সচিব মো. আবুল খায়ের সরদার, ডামেন গ্রুপের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক রোল্যান্ড ব্রিনি ও জেন্টিয়াম সল্যুশন্সের কো-চেয়ারম্যান ইকতেদার হাসান মুরাদ। এর আওতায় প্রকল্প বাস্তবায়নে প্রাক-সমীক্ষা যাচাই করে দ্রুত যৌথ বিনিয়োগে শিপবিল্ডিং ইয়ার্ড নির্মাণ ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্থাপন করা হবে।
